×
  • প্রকাশিত : ২০২০-১২-১৯
  • ১০০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস প্রতিরোধে দ্বিতীয় টিকা হিসেবে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে মডার্নার টিকা। 

বিশেষজ্ঞ প্যানেলের অনুমোদনের পর শুক্রবার দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) মডার্নার টিকার অনুমোদন দিয়েছে। খবর বিবিসির

এর আগে এফডিএ জরুরি ব্যবহারের জন্য ফাইজার ও এর পার্টনার বায়োএনটেকের করোনাভাইরাস টিকা অনুমোদন দেয়। এরমধ্যে টিকাটির ৩০ লাখ ডোজ দেশজুড়ে বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার এফডিএর প্যানেল ২০-০ ভোটে ১৮ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে টিকাটি ব্যবহারে ছাড়পত্র দেওয়ার পরামর্শ দেয়।

চলতি সপ্তাহে মডার্নার টিকাকে নিরাপদ ও ৯৪% কার্যকর বলে জানায় যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক কর্তৃপক্ষগুলো। যুক্তরাষ্ট্রের প্রশাসন এরই মধ্যে মডার্নার এ টিকার ২০ কোটি ডোজ কিনতে সম্মতি দিয়েছে।

এফডিএ কমিশনার স্টিফেন হ্যান বলেছেন, বিশ্বব্যাপী মহামারিটির বিরুদ্ধে লড়াই করতে মডার্নার টিকার জরুরি অনুমোদন আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।  

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat